ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব দিক বিবেচনা করলে মনে হয়, সরকারের দুটি মন্ত্রীর কাঁধে পঞ্চাশ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ ও তৎপরতা দেখা যায়, তিনি যদি সেই তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে। তিনি আরও বলেন, নতুন অর্থবছরের বাজেট দেওয়া হয়েছে, কিন্তু এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, সেটাও একটি বড় প্রশ্ন।
এ সময় তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগও তোলেন। তিনি বলেন, তারা ‘শো অ্যারেস্টের’ কালচার শুরু করেছে। একটি মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা। প্রতিটি এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। তিনি সরকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি দেখার আহ্বান জানিয়ে বলেন, আজ যা করা হচ্ছে, তার জন্য একদিন সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
রিপোর্টারের নাম 























