ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাঈশা (১১) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে করনাই সরকারপাড়া গ্রামের নাঈম, মাইশা এবং পার্শ্ববর্তী গ্রামের নাফিসা একত্রে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। আশপাশের মানুষ টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নাঈম ও মাইশাকে পানি থেকে তুলে আনে। নাঈমকে গুরুতর অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।

এদিকে নিখোঁজ নাফিসা তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেল পর্যন্ত স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬