ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় সিরাজগঞ্জে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ওই সাংবাদিকের নাম রাব্বি হাসান হৃদয়। বৃহস্পতিবার রাতে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নুরনবী এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র‍্যাব সিরাজগঞ্জ থেকে হৃদয়কে গ্রেপ্তার করে তাদের কাছে হস্তান্তর করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহরের রুমী খাতুন বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলায় সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাজমুল হুদা এবং রাব্বি হাসান হৃদয়কে আসামি করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ধর্ষণসহ পর্নো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিলেন অভিযুক্তরা। এই মামলার প্রেক্ষিতেই র‍্যাব সাংবাদিক রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণ কাজে চট্টগ্রাম ও নাটোরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬