ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাঙামাটির রাজস্থলীতে চীনা জামাই: প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশের দুর্গম পাহাড়ি অঞ্চল রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়ি এসেছেন শি লা (৩৮) নামের এক চীনা যুবক। বৃহস্পতিবার তিনি তার বাংলাদেশি স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী কন্যাসন্তানসহ রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এসে পৌঁছান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলীর মহাজন পাড়ার বাসিন্দা খই সিং প্রু মারমা (৩০) এর সাথে ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে চীনের নাগরিক শি লার পরিচয় ঘটে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর খই সিং প্রু মারমা স্বামীর সঙ্গে চীনে পাড়ি জমান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। এই দম্পতির সংসারে বর্তমানে একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের পর এই প্রথমবারের মতো খই সিং প্রু মারমা তার বিদেশি স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়ি মহাজন পাড়ায় বেড়াতে এসেছেন। এক মাসের ‘অন অ্যারাইভাল ভিসা’ নিয়ে তারা বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।

এদিকে, দুর্গম পাহাড়ি এলাকায় একজন চীনা নাগরিকের আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা শ্বশুরবাড়িতে ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন জানিয়েছেন, চীনা নাগরিকের আগমনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তিনি তার বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ শরীরে তার স্ত্রীর পরিবারের সঙ্গে মহাজনপাড়ায় অবস্থান করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

রাঙামাটির রাজস্থলীতে চীনা জামাই: প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬