সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং এই সরকার ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসেনি। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন সেই ভঙ্গুর দশা থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে নতুন করে সাজানোর কাজ চলছে। শুক্রবার ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, দেশের সুস্থ ধারার সংস্কৃতি পুনরুদ্ধারে সরকার বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে প্রাচীন নিদর্শন উদ্ধার এবং দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অশালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী গীতিনাট্য সংরক্ষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























