ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগে আটক ১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে মোহাম্মদ একরাম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৩ ব্লকে এই ঘটনা ঘটে। আটক একরাম ওই ক্যাম্পেরই বাসিন্দা। তবে অপহৃত জাবের হোসাইনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ও এপিবিএন সূত্রে জানা গেছে, পাসপোর্ট সংক্রান্ত কাজের কথা বলে জাবের হোসাইনকে কৌশলে ডেকে নিয়ে যায় একটি অপহরণকারী চক্র। পরে তার পরিবারের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাৎক্ষণিক অভিযান চালিয়ে একরামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক একরামকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগে আটক ১

আপডেট সময় : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬