ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে মিকসেতু মিঠুর নতুন নাটক ‘টোকা’

তরুণ সমাজকে অনলাইন জুয়ার মরণনেশা থেকে সচেতন করতে নাট্য নির্মাতা মিকসেতু মিঠু নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘টোকা’। নির্মাতা নিজেই এর গল্প ও সংলাপ রচনা করেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, তারিফ জামান ও সৌমিক বোসসহ একঝাঁক তরুণ শিল্পী। আগামী কাল রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

নির্মাতা জানান, বর্তমানে শহর থেকে গ্রাম পর্যন্ত অনলাইন জুয়া মহামারি আকার ধারণ করেছে। এর ফলে পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতা বাড়ছে। ‘টোকা’ নাটকের মাধ্যমে জুয়ার ভয়াবহ পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু আশা প্রকাশ করেন, নাটকটির সামাজিক বার্তা তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে মিকসেতু মিঠুর নতুন নাটক ‘টোকা’

আপডেট সময় : ০৮:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬