ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘ধনীদের তোষণ নয়, গরিবের হাতে টাকা পৌঁছালেই সচল হবে অর্থনীতি’

দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল রাখতে কোটিপতিদের সুবিধা দেওয়ার পরিবর্তে সরাসরি প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, বিত্তবানদের অতিরিক্ত অর্থ দিলে তা অনেক সময় অর্থনীতিতে কোনো প্রভাব ফেলে না, কিন্তু একজন গরিব মানুষের হাতে সামান্য অর্থ পৌঁছালেও তিনি তা বাজারে খরচ করেন, যা সরাসরি অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা রাখে।

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আইএমএফ-এর সাবেক এই উপদেষ্টা দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, আয়ের সুষম বণ্টন নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

ড. রেজা কিবরিয়া আরও উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ কমিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

‘ধনীদের তোষণ নয়, গরিবের হাতে টাকা পৌঁছালেই সচল হবে অর্থনীতি’

আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬