ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে ‘দাদী ভয়ংকর’ নাটকে

বহু বছর পর গুণী অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত এবং ডলি জহুরকে একই নাটকে অভিনয় করতে দেখা যাবে। ‘দাদী ভয়ংকর’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবির।

এর আগে বহু বছর আগে আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ অভিনয় করেছিলেন। তবে সে নাটকে আবুল হায়াত অভিনয় করেননি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের একসঙ্গে কোনো নাটকে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুণী শিল্পী রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নাটকে অভিনয় করেছেন। গতকালই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত কবির বলেন, ‘ইন্টারনেটের ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। আমরা চাইলে ভালো দিকটি ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটিও ব্যবহার করতে পারি। নাটকে ভালো-খারাপ দুটো দিকই দেখানো হয়েছে, তবে ভালো দিকটা কীভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়টিই অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। নাটকে তিনজন কিংবদন্তি গুণী শিল্পীর শিডিউল মেলানো আমার জন্য বেশ কষ্টকর ছিল, কিন্তু তারা ভীষণ আন্তরিকতার সঙ্গে অনেক কষ্ট করে নাটকে অভিনয় করেছেন। এই নাটক আমার জীবনে মাইলফলক হয়ে থাকবে।’

আবুল হায়াত বলেন, ‘নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কারণ সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ জানাই এমন একটি গল্প চূড়ান্ত করে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’

দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতটা স্বাচ্ছন্দ্যতা দিচ্ছে, ঠিক ততটাই বিপদও ডেকে আনছে। সে ব্যাপারেই মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই ‘শেষ পত্র’ নাটকটির দিনগুলোর কথা মনে পড়ছিল।’

ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করা যে আসলে কতটা ভালো লাগার বিষয়, তা ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ পরিচালক রাহাত কবিরকে।’

উল্লেখ্য, নাটকে দিলারা জামান দিলরুবা, আবুল হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে অভিনয় করেছেন। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে ‘দাদী ভয়ংকর’ নাটকে

আপডেট সময় : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬