দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় নারী সুপারহিরো চরিত্র ‘সুপারগার্ল’। আগামী ২৬ জুন আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ক্রেইগ গিলেস্পি পরিচালিত এই সিনেমায় সুপারগার্ল বা কারা জোর-এল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। আশির দশকের পর এই প্রথম কোনো নারী সুপারহিরোকে কেন্দ্র করে এমন বড় বাজেটের সিনেমা দর্শকদের সামনে আসছে।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের প্রতিকূল পরিবেশে বড় হওয়া এক লড়াকু তরুণীর জীবন সংগ্রাম। সাধারণ সুপারম্যানের গল্পের চেয়ে এটি অনেক বেশি বাস্তববাদী ও রোমাঞ্চকর। মহাকাশ ভ্রমণের পথে এক কিশোরীর পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এক বিপজ্জনক মিশনে নামেন সুপারগার্ল। সিনেমাটিতে মিলি অ্যালককের পাশাপাশি আরও অভিনয় করেছেন জেসন মোমোয়া ও ডেভিড কোরেনসওয়েটের মতো তারকারা।
রিপোর্টারের নাম 

























