ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট, টিকিট রিফান্ড শুরু ২৪ ঘণ্টায়

রাজধানীর ঢাকায় আগামীকাল ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার ব্যান্ডের বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। তবে এক অনিবার্য পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজনের কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, কনসার্টের জন্য যাবতীয় প্রস্তুতি ও সরকারি অনুমোদন নেওয়া হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখতে হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে যারা টিকিট ক্রয় করেছিলেন, তাদের জন্য রিফান্ড প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। শিল্পী অনুপম রায়ও অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট, টিকিট রিফান্ড শুরু ২৪ ঘণ্টায়

আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬