ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফোক স্টুডিওতে নতুন আঙ্গিকে শিকড়ের গান নিয়ে ফিরছেন কাজল আরিফ

বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে বিশ্বজুড়ে নতুন আঙ্গিকে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ‘এটিএন ফোক স্টুডিও’ নামের এই বিশেষ আয়োজনে ১০০ জন শিল্পীর কণ্ঠে শোনা যাবে ৪০০টি কালজয়ী গান। সম্প্রতি বিএফডিসিতে এই আয়োজনের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে, যেখানে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ।

এই সংগীত আয়োজনের সার্বিক তদারকি ও সুরারোপ করছেন প্রখ্যাত সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। তাঁর সঙ্গে সংগীত পরিচালনায় যুক্ত রয়েছেন লন্ডন ফেরত তরুণ সংগীতশিল্পী সানি মোহাম্মদ। কাজল আরিফ এই আয়োজনে ‘তোর পিরিতের বিষে’ এবং তাঁর জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’-এর ফিউশন সংস্করণে কণ্ঠ দিয়েছেন। গানগুলোর মূল সুর অক্ষুণ্ণ রেখে দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুন সংগীতায়োজন করা হয়েছে।

কাজল আরিফ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, গুণী সংগীত পরিচালক মান্নান মোহাম্মদের সঙ্গে কাজ করতে পারা তাঁর জন্য বড় প্রাপ্তি। শিকড়ের গানগুলোকে আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। লোকসংগীতের নিজস্ব আমেজ ঠিক রেখে গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে বলে আয়োজকরা আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফোক স্টুডিওতে নতুন আঙ্গিকে শিকড়ের গান নিয়ে ফিরছেন কাজল আরিফ

আপডেট সময় : ০৮:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬