দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে ৭.৫ ও ৭.২ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভয়াবহ এই দুর্যোগের প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের তীব্রতায় মাইকেতিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্কুল, মেট্রো ও রেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংস্থাটির আশঙ্কা, এই বিপর্যয়ে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। কারণ দেশটির অধিকাংশ স্থাপনা ভূমিকম্প সহনশীল নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় চলাফেরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 






















