ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্রটি দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন নাকি কোনো প্রতিনিধিদল পাঠানো হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির প্রথম জানাজা এবং তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ শায়িত থাকবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর ৬ জুলাই একটি রাষ্ট্রীয় শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলাকালীন তেহরান প্রদেশে সরকারি ছুটি পালিত হবে।
রিপোর্টারের নাম 






















