ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা হারিয়ে প্রবাসীর আত্মহত্যা

কুমিল্লার হোমনায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল অংকের টাকা হারিয়ে মেরাজুল ইসলাম (৪৪) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। গত ১৫ দিনে তিনি প্রায় ২২ লাখ টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার বিষাক্ত কীটনাশক পান করলে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেরাজুল উপজেলার আসাদপুর ইউনিয়নের মৃত শহিদুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফেরার পর তিনি এবং তার ছেলে চরম অর্থকষ্টে ভুগছিলেন। এর মধ্যে জুয়ার নেশায় পড়ে সব হারানোয় তিনি চরম হতাশায় নিমজ্জিত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চরম অর্থকষ্ট ও হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা হারিয়ে প্রবাসীর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬