ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসানপুর রেল স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন পিন্টু।

বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এবং গুণবতী স্টেশনের মাঝামাঝি তেজের বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে আপলাইনে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইনে চালানোর সময় চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। একটি বগি রেখেই মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের দিকে চলে যায়। ইঞ্জিন বিকল হওয়া সোনার বাংলা ট্রেনটিকে চট্টগ্রাম থেকে ইঞ্জিন এনে গুণবতী স্টেশনে নেওয়া হয়েছে। এরপর সুবর্ণা এবং সোনার বাংলা ট্রেন দুটি চালানো হয়।

হাসানপুর রেল স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন পিন্টু জানিয়েছেন, বর্তমানে আপলাইন স্বাভাবিক রয়েছে, তবে ডাউনলাইন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

আপডেট সময় : ১১:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬