ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ট্রেনে ছোড়া পাথরে আইনজীবীর এক চোখ নষ্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী তার ডান চোখের দৃষ্টি হারিয়েছেন। গত সোমবার দিবাগত মধ্যরাতে তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। একাধিক অস্ত্রোপচার করেও তার চোখ বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র দাস সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় গিয়েছিলেন। কাজ শেষে রাতে চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। রাত প্রায় দেড়টার দিকে ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় হঠাৎ করেই বাইরে থেকে পাথর ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে একটি পাথর এসে সরাসরি তার ডান চোখে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নামিয়ে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। সেখানে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা অস্ত্রোপচার চললেও তার চোখটি রক্ষা করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তারা আহত আইনজীবী এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পাথর নিক্ষেপের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে ঘটনাস্থলে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক মাথায় আঘাত পেয়েছিলেন এবং তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ইরান ফুটবল দলের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল: গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তি

ট্রেনে ছোড়া পাথরে আইনজীবীর এক চোখ নষ্ট

আপডেট সময় : ০৪:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬