ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তানিশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিশা তার মায়ের সঙ্গে পাশের একটি বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলার ছলে শিশুটি ইজিবাইকের কাছে গেলে চার্জিং লাইনের বিদ্যুৎ সংযোগে সৃষ্ট লিকেজের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হঠাৎ শিশুটিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, চার্জিং অবস্থায় থাকা যানবাহনের বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তার ঘাটতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে এবং তারা এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী বা দলীয় মুখপাত্র না হয়: মাহমুদুর রহমান

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬