ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পরিবর্তন হলো মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার মাউশির এক দাপ্তরিক আদেশে জানানো হয়, অনিবার্য কারণবশত আগের সূচি পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জুনের পরিবর্তে পরীক্ষাগুলো ১ জুলাই থেকে শুরু হবে এবং চলবে ১৬ জুলাই পর্যন্ত। এই নির্দেশনা দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রযোজ্য হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এই নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এই আদেশটি এরই মধ্যে দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

পরিবর্তন হলো মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি

আপডেট সময় : ০৯:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬