ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

উপায় ও ফুডপান্ডা’র অংশীদারত্ব: রাইডারদের জন্য সহজ ডিজিটাল লেনদেন

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা বাংলাদেশ’ একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো ফুডপান্ডার রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ এবং সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন সেবা নিশ্চিত করা।

রাজধানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফুডপান্ডার পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন। উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা।

এই চুক্তির আওতায়, ফুডপান্ডা রাইডাররা এখন উপায়ের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও দ্রুত, সহজ এবং নিরাপদে অর্থ সংগ্রহ ও লেনদেন করতে পারবেন। এটি রাইডারদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও দক্ষ ও ঝামেলামুক্ত করবে বলে আশা করা হচ্ছে। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে রাইডারদের জন্য একটি আধুনিক ও ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে, যার মাধ্যমে তারা উপায়ের কালেকশন সল্যুশনের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন এবং তাদের আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।

এই সহযোগিতা উপায়ের বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক এবং ফুডপান্ডার বৃহৎ ডেলিভারি ইকোসিস্টেমের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করবে। এর ফলে রাইডারদের পাশাপাশি এজেন্টদের জন্যও নতুন ব্যবসায়িক ও সেবাগত সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, উপায়ের শক্তিশালী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অবকাঠামো এবং ফুডপান্ডার বিস্তৃত গ্রাহক ও ডেলিভারি নেটওয়ার্কের সমন্বয়ে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল পেমেন্ট এবং ই-কমার্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

উপায় ও ফুডপান্ডা’র অংশীদারত্ব: রাইডারদের জন্য সহজ ডিজিটাল লেনদেন

আপডেট সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬