জাতীয় সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক ও মুখোমুখি অবস্থান দেখা গেছে। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কোরআনের সুরা ইবরাহিমের একটি আয়াত তেলাওয়াত করে এর অর্থ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ তিনি এই আয়াতকে বাজেটের ও বরাদ্দের শুকরিয়া আদায়ের সঙ্গে যুক্ত করেন।
এর জবাবে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান আয়াতটির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে ভুল ব্যাখ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘প্রশংসা করলে যদি বাড়িয়ে দেন, আর প্রশংসা না করলে কি পিটাবেন? এটা কোরআনের আয়াতের খুব ভুল ব্যাখ্যা।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তিনি বিতর্কে যাবেন না। তিনি উল্লেখ করেন যে, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন মাওলানা এবং তিনি আয়াতটি প্রসঙ্গক্রমে বলেছেন। ৯২ শতাংশ মুসলিমের দেশে সংসদে কোনো নেতা ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননাকর বক্তব্য দিলে তার নিন্দা করা উচিত, তবে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হবে না।
রিপোর্টারের নাম 
























