ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে গেলেও সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা সবুজ হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, দায়িত্ব পালনে বাধা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী বা দলীয় মুখপাত্র না হয়: মাহমুদুর রহমান

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬