ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: নেতাকে বরণ করতে গিয়ে কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে এক কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা কারা ফটকের সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধর মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার তিনি জামিনে মুক্তি পান। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে জেলা কারাগারের সামনে শতাধিক নেতাকর্মী তাকে বরণ করে নিতে জড়ো হন।

নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের কর্মী মিঠু আলী। দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের চিকিৎসক ডা. ইশারুল ইসলাম তুষার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মিঠু আলীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন নিশ্চিত করেছেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

চাঁপাইনবাবগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: নেতাকে বরণ করতে গিয়ে কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬