ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৮৮৭ জন হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু এবং হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৮০৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৩২৬ জন, যার মধ্যে ৫১ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৩০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এরপর রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৭ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৯ জন, বরিশালে ১৯ জনসহ ৫৮ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৫ জন, খুলনায় হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার লড়াই: কুরাসাওয়ের সামনে ইকুয়েডর, দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ

হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭ জন

আপডেট সময় : ০৫:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬