ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বন্য হাতির তাণ্ডব রোধে দুর্গাপুর সীমান্তে সোলার লাইট স্থাপন

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বন্য হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি জনপদে হাতির তাণ্ডব ঠেকাতে উপজেলার সীমান্তবর্তী সড়কগুলোতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার দাহাপাড়া এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বন্য হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ধান ও ফল পাকার মৌসুমে হাতির দল লোকালয়ে এসে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি করে। সম্প্রতি হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বিশেষ উদ্যোগে নেওয়া এই প্রকল্পের মাধ্যমে ২০টি সোলার লাইট বসানো হচ্ছে। স্থানীয় প্রশাসন আশা করছে, এই আলোর কারণে বন্য হাতি লোকালয়ে আসা কমিয়ে দেবে এবং কৃষকদের নিরাপত্তা নিশ্চিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় শিশুদের লক্ষ্য করে সুপরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

বন্য হাতির তাণ্ডব রোধে দুর্গাপুর সীমান্তে সোলার লাইট স্থাপন

আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬