ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গোপালগঞ্জে দ্রুতগামী যানের ধাক্কায় নসিমন যাত্রী নিহত, আহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি তাদের বহনকারী নসিমনকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদ ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন নগরকান্দার এমদাদুল ফকির এবং সালথা উপজেলার সেকেন্দার মোল্লা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

গোপালগঞ্জে দ্রুতগামী যানের ধাক্কায় নসিমন যাত্রী নিহত, আহত ২

আপডেট সময় : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬