ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মশার কয়েল থেকে গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরুর মৃত্যু, দগ্ধ কৃষক আশঙ্কাজনক

পটুয়াখালীর মির্জাগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে এক কৃষকের তিনটি গরু জীবন্ত পুড়ে মারা গেছে। এই অগ্নিকাণ্ডে গবাদি পশুগুলোকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন কৃষক রুবেল তালুকদার (২৫)। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই রাতেও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে গোয়ালঘরে কয়েল জ্বালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সেই কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী রান্নাঘরেও ছড়িয়ে পড়ে।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ রাসেল। তিনি বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা প্রদান করেছেন। একমাত্র সম্বল হারিয়ে এবং ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে কৃষক পরিবারটির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

মশার কয়েল থেকে গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরুর মৃত্যু, দগ্ধ কৃষক আশঙ্কাজনক

আপডেট সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬