ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বগুড়ায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রণবীরবালা এলাকার একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ডা. মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার প্রয়াত ডা. সাফদার হোসেনের ছেলে।

স্থানীয়ভাবে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মিশু পুন্ড্র পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাগেরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) কর্মরত আছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ডা. মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি: রোনালদোর চোখে ‘যোগ্য কেবল মেসিই’

বগুড়ায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬