ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর বনানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কে তার বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত। অভিযানের সময় ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে অসহযোগিতা করেন এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে চলমান এই বিরোধের জেরে আদালত তার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্তার এই গ্রেপ্তারের ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি: রোনালদোর চোখে ‘যোগ্য কেবল মেসিই’

শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬