রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধানমন্ডিতে সর্বোচ্চ ১০ জন এবং মোহাম্মদপুর এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রমনা, বংশাল, খিলক্ষেত, কদমতলী, মিরপুর ও তুরাগ এলাকা থেকেও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























