ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চাঞ্চল্যকর র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-৭। এই মামলার এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাহিনীটি। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইমরান (২৫), যিনি সলিমপুর এলাকার পথরীঘোনা ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা আজাহারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর সংলগ্ন পথরীঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আত্মগোপনে থাকা ইমরানকে হাতেনাতে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬