ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সোনামসজিদ সীমান্তে পাথরের ট্রাকে মিলল ভারতীয় যন্ত্রাংশ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির একটি টহল দল পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা একটি বাংলাদেশি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় যন্ত্রাংশ উদ্ধার করা হয়। অভিযানে ১০ টন পাথরসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার বাসিন্দা। বিজিবি তাকে জব্দকৃত মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

সোনামসজিদ সীমান্তে পাথরের ট্রাকে মিলল ভারতীয় যন্ত্রাংশ, আটক ১

আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬