ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে গোলবন্যায় ভাসাল জাপান

বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচটিকে দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল জাপান। মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সামুরাই ব্লুরা। এই বড় জয়ের ফলে নকআউট পর্বের দৌড়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে জাপান, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তিউনিসিয়াকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জাপান। মাত্র ৪ মিনিটের মাথায় দাইচি কামাদার গোলে লিড নেয় তারা, যা জাপানের বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ৩১ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। দ্বিতীয়ার্ধেও জাপানের আধিপত্য বজায় ছিল। ৬৯ মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোলটি করেন এবং ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন উয়েদা।

এই জয়ের মাধ্যমে জাপান বিশ্বকাপে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছে। বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শক্ত অবস্থানে রয়েছে এশিয়ান পরাশক্তিরা। অন্যদিকে টানা দুই হারে তিউনিসিয়ার বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে গোলবন্যায় ভাসাল জাপান

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬