চট্টগ্রামের রাউজানের চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাব। রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। রোববার ভোরে র্যাব-৭-এর একটি চৌকস দল বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আইয়ুব রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিনি মাকসুদ হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুবকে বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।
রিপোর্টারের নাম 

























