বরিশালের বাকেরগঞ্জে মাত্র এক মাসের কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ ছয় মাস ধরে আত্মগোপনে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আল আমিন (৩৫), তিনি স্থানীয় চরাদি গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেক জালিয়াতি মামলায় আদালত আল আমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























