সন্তানের জীবনে বাবার গুরুত্ব ও ত্যাগের প্রতি সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এই বিশেষ দিনটিতে নিজের প্রয়াত বাবা এ এস এম নিজাম উদ্দিন আতাউবকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিনি জানান, তার জীবনের প্রতিটি পদক্ষেপে এবং আজকের এই অবস্থানে আসার পেছনে তার বাবার আদর্শ ও সুশৃঙ্খল শিক্ষা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।
ববিতা স্মৃতিচারণ করে বলেন, তার বাবা ছিলেন অত্যন্ত পরিপাটি ও নিয়মানুবর্তী একজন মানুষ। ছোটবেলায় বাবা তাকে সিনেমার গল্প শুনিয়ে অভিনয় করে দেখাতেন, যা পরবর্তীতে তাকে অভিনয়ে আসতে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। এমনকি বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয়ের প্রাক্কালে তার বাবাই ইংরেজিতে চিঠিপত্র আদান-প্রদান করে সব সমন্বয় করেছিলেন। শৈশবের সেই হারিকেন হাতে বাবাকে এগিয়ে আনার স্মৃতি আজও তাকে ভীষণভাবে আপ্লুত করে।
রিপোর্টারের নাম 

























