এই বাবা দিবসকে সামনে রেখে গ্রী এসি বাবা ও সন্তানের সম্পর্কের এক ভিন্নধর্মী ও আবেগঘন অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি) প্রকাশ করেছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছে, বাবারা কেবল সন্তানের জন্য চার দেয়ালের ভেতরের আরামই নিশ্চিত করেন না, বরং জীবনের কঠিন পথগুলোতেও তাদের মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করেন।
ওভিসির শুরুতে দেখা যায়, একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে একজন মধ্যবয়সী বাবা পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন। তার কিশোরী মেয়ে এসি ছাড়া পরিবেশে কীভাবে থাকবে তা নিয়ে উদ্বিগ্ন। যখন বাবা জানান, যেখানে তারা যাচ্ছেন সেখানে বিদ্যুৎই নেই, তখন মেয়েটি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। মা তখন রসিকতা করে বলেন, ‘ফার্মের মুরগি! ট্রেকিং করবে, ক্যাম্পিং করবে, আবার এসিও লাগবে!’
মেয়ের ভয় ছিল যে সে তিন দিন এসি ছাড়া থাকবে। ঠিক তখনই বাবা মেয়ের হাতে একটি গ্রী এসির রিমোট তুলে দেন। মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, যেখানে এসি নেই সেখানে রিমোট দিয়ে কী হবে? বাবা তখন বলেন, ‘আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠব, তখন সুইচটা অন করলেই দেখবি চারপাশে এসির বাতাস।’ বাবার এই কথায় মেয়েটি অবাক হয়।
পরবর্তীতে, পাহাড়ের চূড়ায় পৌঁছে বাবা ও মেয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়। মেয়েটি তখন বাবার দেওয়া গ্রী এসির রিমোট দিয়ে সুইচ অন করে। পাহাড়ের ঠান্ডা ও বিশুদ্ধ বাতাস এসে তার চুল উড়িয়ে দেয়। প্রকৃতির এই অকৃত্রিম শীতলতায় মেয়েটি বাবার দিকে তাকিয়ে হাসে। বাবা তখন বুঝতে পারেন, তিনি শুধু ঘরের আরামই নয়, জীবনের কঠিন পরিস্থিতিতেও সন্তান যেন সহজে মানিয়ে নিতে পারে, সেই প্রস্তুতিও দিচ্ছেন। বিজ্ঞাপনের মাধ্যমে গ্রী এসি বোঝাতে চেয়েছে যে, জীবনের আসল ‘কমফোর্ট’ কেবল এসির ঠান্ডা বাতাস নয়, বরং তা জীবনের প্রতিকূলতাকে জয় করার সাহস ও মানসিক প্রস্তুতি।
রিপোর্টারের নাম 

























