ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

২৭ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’

জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে রুপালি পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকে জুটি বেঁধেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

এই ছবির গল্পে দেখা যাবে দীপা নামের এক শিক্ষিত বেকার নারীকে। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সঙ্গে তার বসবাস। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় ওঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোনো চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়।

এদিকে অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিল চাকরির পোস্টিং নিয়ে। অনাথ অঞ্জনের শখ লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদের জন্মদিনের কার্ড পাঠানো। ওই ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অঞ্জন ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয় এবং ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়।

এভাবেই তাদের মধ্যে চিঠির আদান-প্রদান চলতে থাকে। একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রতি গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে। এরপর গল্প এগিয়ে যেতে থাকে তাদের দেখা হওয়া ও না হওয়ার টানাপোড়েন নিয়ে।

‘হঠাৎ বৃষ্টি’ যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমাগুলোর একটি। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নকআউটের পথে মেক্সিকো, যুক্তরাষ্ট্রের; হাইতি ও তুরস্কের বিদায় নিশ্চিত

২৭ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’

আপডেট সময় : ০৮:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬