ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

অভিনয় জীবনের ৫০ বছর পূর্তিতে ডলি জহুর: সালমান শাহ, প্রাপ্য বকেয়া ও জীবন ভাবনা

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি হতে চলেছে আগামী বছর। মঞ্চ, রেডিও, টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দায়—সর্বত্রই তিনি তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আজীবন সম্মাননা সহ অভিনেত্রী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি ২০২৪ সালে একুশে পদকেও ভূষিত হন এই গুণী শিল্পী। কর্মজীবনের অর্জন ও জীবন ভাবনা নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।

ডলি জহুর বলেন, ‘আমার যতটুকু পাবার ছিল, তার থেকেও বেশি পেয়েছি। আমার চেয়েও অনেক যোগ্য শিল্পী আছেন, আমি হয়তো সৌভাগ্যবান। সবার ভালোবাসা পেয়েছি।’ পডকাস্টে তিনি প্রয়াত নায়ক সালমান শাহ, তাঁর মা নীলা চৌধুরী, চিত্রনায়িকা শাবনূর এবং সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা তিনি আগে কখনো জনসমক্ষে আনেননি। এই কিংবদন্তি অভিনেত্রী তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন।

ডলি জহুর জানান, সে সময় সিনেমা প্রতি তিনি এক লাখ টাকা পারিশ্রমিক নিলেও এখনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাঁর প্রায় ৩৪ লাখ টাকা বকেয়া রয়েছে। স্বামীর অসুস্থতার সময়ে এই টাকাগুলোর খুব প্রয়োজন হলেও কেউ তাঁকে প্রাপ্য টাকা পরিশোধে এগিয়ে আসেনি বলে তিনি আক্ষেপ করেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নকআউটের পথে মেক্সিকো, যুক্তরাষ্ট্রের; হাইতি ও তুরস্কের বিদায় নিশ্চিত

অভিনয় জীবনের ৫০ বছর পূর্তিতে ডলি জহুর: সালমান শাহ, প্রাপ্য বকেয়া ও জীবন ভাবনা

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬