দেশের অন্যতম বৃহত্তম কাঁচাবাজার কুমিল্লার নিমসার এখন চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা মিলে এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিদিন এই বাজার থেকে প্রায় ২০ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই প্রাচীন হাটে বছরে কয়েক কোটি টাকার লেনদেন হলেও চাঁদাবাজির কারণে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারটি কয়েক কোটি টাকায় ইজারা দেওয়া হলেও ইজারার শর্ত ভঙ্গ করে নানা অজুহাতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। মহাসড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং প্রতিটি ট্রাক থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে এই রাজনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও থামেনি এই রমরমা চাঁদাবাজি।
রিপোর্টারের নাম 
























