বিশ্ব সংগীত দিবস উপলক্ষে, আজ, ২১ জুন, রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব অনুষ্ঠানটির সংগীত পরিচালক ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শিল্পভাবনা ও সংগীত বিন্যাসে হাছন রাজার গানগুলো নতুন আবহে পরিবেশিত হবে। অনুষ্ঠানে সংগীত, গল্পকথন এবং সৃজনশীল শিল্পভাবনার মাধ্যমে হাছন রাজার দর্শন, জীবনবোধ ও সংগীতের চিরন্তন প্রাসঙ্গিকতাকে তুলে ধরা হবে। এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রাকৃতিক স্বাস্থ্যবিষয়ক ব্র্যান্ড ‘মায়া’ সম্প্রতি যৌথভাবে এই আয়োজন করেছে।
রিপোর্টারের নাম 

























