ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টেক্সটাইল খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলেও এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ক্যাম্পাসে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল খাতে বিশ্ব নেতৃত্বে আসতে চায়। এর জন্য গবেষণার পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করা জরুরি।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত করা হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবের সুবিধা থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত হতে পারে। এ সময় তিনি ‘গ্রীন টেক্সটাইল’ এবং রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে জার্মানির নিডাররাইন ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

টেক্সটাইল খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬