ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বদরগঞ্জ হাসপাতালে মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে প্রবেশপথে তালা

মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরাত্ম্য রোধে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পকেট গেটে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে গেটটিতে তালা লাগানো হয়।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পদক্ষেপের সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সভায় বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম প্রধান সমস্যা, যা ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে। হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আড্ডা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসন নয়, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। সবাই একযোগে কাজ করলে হাসপাতাল এলাকা মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংমুক্ত রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন জানান, রাত হলেই হাসপাতাল এলাকায় মাদকসেবীদের আড্ডা বসত। স্থানীয় কিছু যুবক ওই গেট দিয়ে অবাধে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপ ও ছিনতাইয়ের ঘটনা ঘটাতো। বিষয়টি দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করা হয়েছে। গেট বন্ধ হওয়ার ফলে হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, পকেট গেটটি ব্যবহার করে রাতের বেলায় মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য এবং ছিনতাইকারীরা হাসপাতাল এলাকায় প্রবেশ করে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়। আপাতত তালা লাগিয়ে বন্ধ করা হলেও ভবিষ্যতে স্থায়ীভাবে ইটের দেয়াল তুলে গেটটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

বদরগঞ্জ হাসপাতালে মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে প্রবেশপথে তালা

আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬