সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত দুদলী বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী ককটেলগুলো উদ্ধার করলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে আগুন লাগানোর আলামত দেখতে পান। এরপর অফিসের আশপাশ থেকে দুটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো অফিসের সামনে রেখে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে।
রিপোর্টারের নাম 






















