ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: রংপুরে প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, সাবেক শিক্ষকও জড়িত

রংপুরে সরকারি নিয়োগ পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকও রয়েছেন। শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

উপ-পুলিশ কমিশনার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, একটি চক্র বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সরবরাহের কাজে জড়িত। এই তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

অভিযানকালে ওই বাসা থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল শিক্ষাগত সনদপত্র এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশের দাবি, আটককৃতদের মধ্যে একজন দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি এর আগেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। অপর একজন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও চাকরি না পেয়ে এই চক্রের সঙ্গে যুক্ত হন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আরও বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আটককৃতরা হলেন— রংপুর নগরীর চিড়ার মিল এলাকার তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তাল দামোদরপুর এলাকার আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলিপাড়া এলাকার হাফিজ আল মামুন এবং আশরাফুল ইসলাম (৩৬)। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: রংপুরে প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, সাবেক শিক্ষকও জড়িত

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬