ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাসভবনের সিঁড়ির নিচে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে মো. খালেদ জানিয়েছেন, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি গত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। পরিবারের দাবি, জমি সংক্রান্ত সমস্যা ছাড়া তার অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং জমিজমা সংক্রান্ত একটি দেওয়ানি মামলাতেও জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার লড়াই: কুরাসাওয়ের সামনে ইকুয়েডর, দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬