ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা এলাকায় মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নদীর পাড়ে অবস্থানরত আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী (৪০) মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে নদীর পাড়ে অবস্থানরত একই এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০) বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যে বজ্রপাতের ঘটনায় একজনের প্রাণহানি এবং অপর একজন আহত হন। এই ঘটনায় দক্ষিণ কদমতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৬:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬