ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঢাকা কলেজ মসজিদে দুই মাসেও চালু হয়নি এসি, ভোগান্তিতে মুসল্লিরা

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের জামে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে প্রায় দুই মাস আগে। তবে এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসিগুলো এখনো চালু না হওয়ায় তীব্র গরমে নামাজ আদায় করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন মুসল্লি ও শিক্ষার্থীরা।

বিশেষ করে জুমার নামাজ এবং অন্যান্য ওয়াক্তের নামাজে মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়ছে। এ পরিস্থিতিতে দ্রুত এসিগুলো চালু করে নামাজ আদায়ের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এসি স্থাপনের পর আরামদায়ক পরিবেশে নামাজ আদায়ের যে আশা তৈরি হয়েছিল, তা এখনও পূরণ হয়নি। ফ্যানগুলোও পর্যাপ্ত স্বস্তি দিতে পারছে না, ফলে নামাজ আদায় কষ্টকর হয়ে উঠেছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, জামে মসজিদে স্থাপিত এসিগুলো এখনো চালু করা সম্ভব হয়নি মূলত বিদ্যুতের অপর্যাপ্ত সক্ষমতার কারণে। তিনি বলেন, বর্তমানে এসিগুলো চালানোর জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সাবস্টেশন থেকে তার পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। অধ্যক্ষ আরও জানান, বিষয়টি সমাধানে কলেজ প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তাগিদ দিয়ে যাচ্ছে। গত বছর এই প্রকল্পের বাজেট অনুমোদিত হয়েছে এবং প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৩টি এসি স্থাপন করা হয়েছে, তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়ায় এগুলো চালু করা যাচ্ছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার লড়াই: কুরাসাওয়ের সামনে ইকুয়েডর, দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ

ঢাকা কলেজ মসজিদে দুই মাসেও চালু হয়নি এসি, ভোগান্তিতে মুসল্লিরা

আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬