ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চৌদ্দগ্রামে ডা. তাহের: জামায়াত কর্মীদের জনকল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেদের বিলিয়ে দিতে হবে। তিনি প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারী, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়া এবং সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপসহীন থাকার আহ্বান জানান।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান। উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় ডলি রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে ডা. তাহের: জামায়াত কর্মীদের জনকল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬