ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বৈত ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব বাড়ানো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি চালুর জন্য একটি জাতীয় কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। সভার মূল প্রতিপাদ্য ছিল ‘ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলব্রাইট স্পেশালিস্ট ও উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা। তিনি বর্তমানে ইউজিসির আমন্ত্রণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বাস্তবসম্মত আন্তর্জাতিক ডুয়াল ডিগ্রি কাঠামো প্রণয়নে কাজ করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়া ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, কোষাধ্যক্ষ, পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিদেশি শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. গ্রেস মুকুপা উল্লেখ করেন, বাংলাদেশের জন্য কোনো বিদেশি মডেল চাপিয়ে দেওয়া নয়, বরং দেশের বিদ্যমান নীতিমালা, শিক্ষা কাঠামো ও প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে বিবেচনায় রেখে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ অংশীদারিত্ব এবং ডুয়াল ডিগ্রি কার্যক্রম চালু হলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বৈত ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

আপডেট সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬